✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ১৮:১৪:১৬ |
বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আদালতকক্ষে বিচারককে গালি ও দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালত তাৎক্ষণিকভাবে বশির নামে ওই আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে বরগুনা সদর আমলি আদালতে একটি সিআর মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে। বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি বলেন, আসামি বশির অস্থায়ী জামিনে ছিলেন। আজ তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারকের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। উপস্থিত আইনজীবীরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। একপর্যায়ে বশিরকে হ্যান্ডকাফ পরাতে গেলে পুলিশ কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান। এজলাসে বিচারকের উপস্থিতিতেই কনস্টেবল সিদ্দিককে মারধর করা হয়। এ ঘটনায় আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের ওপর সকলের আস্থা এবং সম্মান দেখানো উচিৎ। 

তিনি আরও বলেন, আজকে আদালতে আসামি বশির যে আচরণ করেছেন তা কোনো ভাবেই কাম্য নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..