✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ০১:৫১:০৭ |

অস্ট্রেলিয়ার প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না এবং বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসান। মাঠের পারফরম্যান্সে নিজেদের সেরাটা দিতে না পারাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন তিনি।

ডারউইনে প্যাট কামিন্সের দলকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে চমক দেখায় নাজমুল হোসেন শান্তর দল। সেই হারের আলোচনা এখনও চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে।

কামিন্সের ভাষায়, অস্ট্রেলিয়ার প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না এবং বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। 'কিপিন ইট ক্রিকেট' পডকাস্টে তিনি বলেন, অ্যাশেজ হোক কিংবা বাংলাদেশ, আমার মনে হয় আমরা অভিন্নভাবে প্রস্তুতি নিতাম। সিরিজ শুরুর আগে আমরা বেশ ভালো জায়গায় ছিলাম। সবাই ফিট ছিল, প্রস্তুত ছিল।

বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হারের প্রসঙ্গে ৩৩ বছর বয়সী পেসার বলেন, আমরা ভালো খেলিনি। আমার মনে হয় না, প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। অন্যদিকে, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং আমাদের ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি।

এদিকে, অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১৮ সালের 'স্যান্ডপেপারগেট' কেলেঙ্কারির পর প্রথমবার দেশটির মাটিতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তাই সিরিজে কিছুটা বৈরিতা থাকলেও তা অ্যাশেজের চেয়ে বেশি হবে না বলেই মনে করেন কামিন্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..