✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চলে গেলেন কিরমানিও! কেউ আর নেই।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০২, | ১০:৪০:৫৬ |

চলে গেলেন শহিদুল কিরমানিও! রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে নিজ সন্তান এবং স্ত্রীর পর এবার মারা গেলেন অগ্নিদগ্ধ শহিদুল কিরমানিও (ইন্না…রাজিউন)।

সোমবার ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিরমানি। এর মধ্য দিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।

এর আগে গতকাল একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল কিরমানির স্ত্রী জান্নাতের মৃত্যু হয়।

আর তারও আগে গত বৃহস্পতিবার ভোরে দিলু রোডের একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এই দম্পতির চার বছরের শিশু একেএম রুশদি, এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যূথী এবং বায়িং হাউসের অফিস সহকারী আব্দুল কাদের লিটন ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

শহিদুল কিরমানি দম্পতি তাদের একমাত্র সন্তান রুশদিকে নিয়ে ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী শিবপুর উপজেলার ইটনা গ্রামে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..