সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ডি-৮ শীর্ষ সম্মেলন: ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৭, | ০৫:৩২:৩১ |

বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু, আইসিটি, খনিজ সম্পদ এবং পর্যটনকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন। উন্নয়শীল আটটি দেশের জোট হচ্ছে ডি-৮।

এবারের আয়োজনটি ঢাকায় হওয়ার কথা ছিল। তবে কভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে এই আয়োজন ভার্চুয়াল প্লাটফর্মে হচ্ছে। ভার্চুয়াল প্লাটফরমেই ডি-৮ শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেবেন। বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জি-৮ ভুক্ত অন্যান্য দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান, নাইজেরিয়া ও পাকিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘বৈশ্বিক রূপান্তরের জন্য অংশীদারিত্ব: যুব সম্প্র্রদায় ও প্রযুক্তি শক্তির মুক্তি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। আলোচনায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সআর সহযোগিতা চাওয়া হবে। ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বানিজ্য এবং বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা করা হবে।

তিনি আরও জানান, এবারের শীর্ষ সম্মেলনে বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক, বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..