✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেরপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ২০:৩৩:১২ |
শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় নুরজাহান বেগম (৬৫) ও শাকিলা (১৬) নামে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী এবং শাকিলা রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতে বসবাস করছিলেন। সোমবার ভোরে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে তন্তর এলাকায় নিজ ঘরে ধন্যার সঙ্গে ফাঁস দেন শাকিলা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..