সর্বশেষ :
মিতসুবিশির নতুন ‘ইক্লিপস স্পোর্টব্যাক ইভি’ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান বিবিসির প্রতিবেদন: যেভাবে চলছে আফগানিস্তান মস্তিস্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল আবার কেন বিশ্বজুড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির জয়জয়কার? কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা

রংপুরে রাস্তা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ২০:০৭:২৮ |

চার খুনের রেশ না কাটতেই রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মহানগর পুলিশ।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সিদ্দিক উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, গতকাল সন্ধ্যার পর সিদ্দিক নিজ বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। বাজারের পাশেই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের শেষ সীমানা চরচতুরা গ্রাম।

রাত ৯টার দিকে স্বজনরা জানতে পারেন যে, চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তার ওপর সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে-মুখে কুপিয়ে ও গলাকেটে হত্যার পর মরদেহ ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..