✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:১৬:০৭ |

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন মজুতের সন্ধান পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আবিষ্কৃত এই গ্যাসের মূল্য ‘দশ বিলিয়ন ডলারের’ সমপরিমাণ হতে পারে।

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্যাসের মধ্যে আনুমানিক ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট বা ১৬১ বিলিয়ন ঘনমিটার উত্তোলনযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

তেলমন্ত্রীর তথ্য অনুযায়ী, উত্তোলনযোগ্য এই মজুত দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপের প্রায় ১৫ বছরের উৎপাদনের সমান।

নতুন গ্যাসক্ষেত্রটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে। গ্যাস ও কনডেনসেট মিলিয়ে এই আবিষ্কার ইরানের জন্য ‘সম্পদের নতুন উৎস’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন পাকনেজাদ।

ইরানের অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে নতুন এই গ্যাসের সন্ধান দেশটির জন্য বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..