সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২৩:২৯:৩৬ |

স্বামী দ্বিতীয় বিয়ে করায় নেত্রকোনার মদন উপজেলায় রুনা রানী তালুকদার (২৩) নামের এক গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে গত শুক্রবার ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

আজ রোববার সকালে মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রুনা রানী তালুকদার উপজেলার মাঘান ইউনিয়নের চত্রমপুর গ্রামের জীবন কৃষ্ণ তালুকদারের মেয়ে ও খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বিশ্বজিৎ সরকারের স্ত্রী।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন উপজেলার চত্রমপুর গ্রামের জীবন তালুকদারের মেয়ে রুনা রানী তালুকদার জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের আনন্দ সরকারের ( ৬০) ছেলে বিশ্বজিতের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিশ্বজিৎ তার স্ত্রীকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করতেন। বাপের বাড়ি থেকে যৌতুক এনে না দেওয়ায় গত ১০-১৫ দিন আগে বিশ্বজিৎ তার স্ত্রী রুনাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

অত্যাচার সহ্য করতে না পেরে রুনা তার স্বামীর বিরুদ্ধে গত ২ আগস্ট নেত্রকোনা আদালতে যৌতুক বিরোধী আইনে মামলা দায়ের করেন। 

এর মধ্যে বিশ্বজিৎ বিশ্বাস দ্বিতীয় বিয়ে করেন। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে রুনা রানী তালুকদার অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। এতে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থা খারাপ হওয়ায় দ্রুত নিয়ে যান কিশোরগঞ্জ জেলা হাসপাতালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রুনা রানী তালুকদার হাসপাতালে মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত শেষে সেদিন রাতে গৃহবধূর মরদেহ গ্রামের বাড়ি মদন উপজেলার চত্রমপুরে নিয়ে আসা হয়। 

গৃহবুধুর ভাই অসীম তালুকদার বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার ছোট বোনকে তার স্বামী মারধর করত। কিছু হলেই বলতো তোর বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে আয়।’

তিনি বলেন, ‘যৌতুকের টাকা না দেওয়ায় ১০-১৫ দিন আগে আমার ছোট বোনকে মারধর করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় । এরপর রুনা তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। এর মধ্যে রুনার স্বামী বিশ্বজিৎ দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে আমার বোন অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই নর পশু স্বামী বিশ্বজিৎ এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হিন্দু ধর্মে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করার কোনো আইন নাই। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করব।’

মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানান, শুনেছি রুনা রানী তালুকদার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..