সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২২:১৯:৫৬ |

কলেরার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (POCV) ক্যাম্পেইন সফল করতে দেশের ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট পাঁচ জেলার শিক্ষা কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ কর্মসূচিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে আয়োজিত এ টিকাদান কর্মসূচির প্রথম ডোজ ২২ আগস্ট থেকে দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কর্মসূচির আওতায় নির্ধারিত এলাকার এক বছর ও তদূর্ধ্ব বয়সী সাধারণ জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির বাইরে থাকবেন।

ক্যাম্পেইন সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের নিবন্ধনে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মনিবন্ধন সনদের তথ্য ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়ায় শিক্ষকেরা সরাসরি সহায়তা করবেন। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষকদেরও এ কাজে যুক্ত করা হবে।

অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে কর্মসূচি-সংক্রান্ত তথ্য প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। শিক্ষক-শিক্ষিকারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

মাউশি জানিয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কলেরা টিকাদান কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..