✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অস্ট্রেলিয়ায় স্তন্যপায়ী প্রাণীর শরীরে ‘বার্ড ফ্লু’ ভাইরাস শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ১৪:৩৩:২৩ |

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো স্তন্যপায়ী প্রাণীর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় পাওয়া একটি লম্বা নাকওয়ালা ফার সিলের শরীরে ‘এইচ-৫ বার্ড ফ্লু’ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে বিচপোর্টে সিলটিকে পাওয়া যায়।

ফেডারেল কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, ঘটনাটি উদ্বেগজনক হলেও বন্যপ্রাণী, বিশেষ করে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এ ধরনের সংক্রমণ অপ্রত্যাশিত নয়। বিশেষ করে যেসব এলাকায় বন্য পাখির মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ বেশি, সেখানে এমন ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, সংক্রমিত বন্য পাখি বা তাদের ব্যবহৃত একই পরিবেশের সংস্পর্শে আসার কারণে সিলটি আক্রান্ত হয়ে থাকতে পারে। তবে নতুন এই শনাক্তকরণের সঙ্গে অন্য কোনো অসুস্থ বা মৃত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর সম্পর্ক পাওয়া যায়নি।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ২৯৮ জনের শরীরে এইচ-৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯৪ জনই দক্ষিণ অস্ট্রেলিয়ার বাসিন্দা।

কলিন্স বলেন, বর্তমানে অস্ট্রেলিয়ার পোল্ট্রি বা কৃষি ব্যবস্থায় বার্ড ফ্লু সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দক্ষিণ অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী এমিলি বর্ক বলেন, রাজ্যে বার্ড ফ্লুর শনাক্তের সংখ্যা ‘বিপর্যয়কর’। ফার সিলের শরীরে ভাইরাস শনাক্তের ঘটনাটি এমন কিছু, যা ঘটতে পারে বলে কর্তৃপক্ষ আগে থেকেই ধারণা করেছিল।

তিনি পোষা প্রাণীর মালিকদের কুকুর শিকলে রাখার এবং বিড়ালকে ঘরের ভেতরে রাখার আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..