✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৪৮:৪০ |

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী লরি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এ ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুইজন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ (শনিবার) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী লরি (পদ্মা) উল্টোপথে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চারজন নিহতের খবর জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..