✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই টাকায় ভরপেট খাবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৪৭:০৬ |

সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে বসেছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। সামনে সাজানো ভাত, তরকারি ও অন্যান্য খাবার। স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা—কে কী চান, সেদিকেই যেন সবার নজর। খাবার শেষে তৃপ্তি নিয়ে টেবিল ছাড়ছেন তাঁরা। অথচ ভরপেট এই খাবারের জন্য প্রত্যেকের খরচ হয়েছে মাত্র দুই টাকা।

সিলেটের সুরমা নদীর উত্তরপাড়ে কিনব্রিজের নিচে আজ শনিবার এমনই মানবিক আয়োজন দেখা গেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’ দুই ধাপে শতাধিক শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের জন্য আয়োজন করে দুই টাকার দুপুরের খাবার।

প্রচণ্ড গরমের মধ্যে ক্ষুধার্ত এসব মানুষের কাছে স্বল্পমূল্যের এই খাবার যেন এনে দেয় স্বস্তি। আয়োজকদের কাছ থেকে ভরপেট খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন শ্রমজীবী মানুষগুলো। তাঁদের মতে, সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের অন্তত একবেলা খাবারের চিন্তা কিছুটা হলেও কমবে।

‘নিঃস্বার্থ পরিবার’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তাদীর কামালী দুর্জয় জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুরুতে সুবিধাবঞ্চিত শিশুদের দুই টাকায় ঈদ ও শীতের পোশাক দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

সম্প্রতি সংগঠনটি নতুন উদ্যোগ হিসেবে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ শুরু করেছে। বর্তমানে মাসে একবার এই আয়োজন করা হচ্ছে। তবে মানুষের সহযোগিতা ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা পেলে প্রতিদিনই এমন খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..