✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৪:৩৭:২৬ |

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। এতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে নিহত ও আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম ও সংলগ্ন ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের গোয়ালঘরে গভীর রাতে কয়েকজন গরু চুরি করতে প্রবেশ করে। এ সময় চোরেরা বাড়ির গেট ও দরজা-জানালা বন্ধ করে দেয়। পরে গোয়ালঘর থেকে দুটি গরুর মধ্যে একটি নিয়ে তারা পালিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তারা বাড়ির গেটের তালা ভেঙে পরিবারের সদস্যদের বাইরে বের করে আনেন। গরু চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আশপাশের এলাকায় চোরদের খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে রাত ৩টার দিকে ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। একজন মারা গেছেন এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..