সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

করোনাভাইরাস: রাজনৈতিক কার্যক্রম স্থগিত করল বিএনপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০১, | ০৩:৫৫:৩৮ |

মহামারী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বিএনপি।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, সরকারের উদাসীনতায় কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। এ প্রেক্ষিতে স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ, নেতাকর্মী, সমর্থকদের সমাগম ঘটে- এমন ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।

তবে, মোবাইল ফোন, সামাজিক মাধ্যম ও অ্যাপস ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণ ও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আহবান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের আহবান জানায় বিএনপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..