✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৯ বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, বিচার চেয়ে ফের থানায় অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৪:১৯:৫৯ |

যৌতুকের দাবিতে গৃহবধূর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের দীর্ঘ নয় বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমেনা খাতুন (২৮) নামের এক নারী। শুক্রবার (২১ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়ে আদিতমারী থানায় ফের লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ভাই জাকির হোসেন। এর আগে এসিড নিক্ষেপের ঘটনায় ২০১৭ সাল থেকে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমেনা খাতুন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাঁর ওপর নিয়মিত নির্যাতন চালানো হতো। দাবি করা টাকা না পেয়ে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষে আমেনার গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও গুরুতর আহত হন। ঘটনার পর নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে লালমনিরহাট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন, যা এখনো বিচারপ্রক্রিয়াধীন।

দীর্ঘ ৯ বছর ধরে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট সকাল ১০টা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান স্বজনরা। পরিবারটির পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব জানান, হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..