✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৭:৪২:০১ |সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেফতার বাবুল মিয়াকে চারদিনের রিমান্ড শেষে আদালতে সোর্পদ করা হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাকে হাজির করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানে আগ্রহ প্রকাশ করে।
বিকেল সোয়া ৪টা থেকে আদালতের খাস কামরায় ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা বাবুলের জবানবন্দি রেকর্ড শুরু হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির।
এর আগে বেলা ১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বাবুল মিয়াকে আদালতে আনা হয়।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এম এ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা। এ ঘটনায় হত্যাকাণ্ডের দিন পুলিশ বাবুল মিয়া নামে এক শ্রমজীবীকে গ্রেফতার করে। গত রবিবার পুলিশ তার ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।