সর্বশেষ :
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে শেষ ভোট, মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দিতে পারবেন না কর্নেল অলি ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী মফিজুলের মরদেহ বেপরোয়া বাইক ও হাইড্রোলিক হর্নের তাণ্ডব : স্তব্ধ জনজীবন, বাড়ছে দুর্ঘটনা মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:৪৫:৩৪ |
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল আমিন পাটোয়ারী (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস পাটোয়ারী (৫৬) নামের আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল আমিন পাটোয়ারী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী ইউনুস আলীর ছেলে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাসুদ আলী এ দন্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুস আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।

একইসঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত আল আমিনকে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী ইউনুস আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আকিদুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এই রায় দ্রুত কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..