সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরু এমপি আইসিইউতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-৩০, | ১২:৪৯:০৪ |

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মঙ্গলবার আবদুল মতিন খসরু বলেন, ‘শরীরের অবস্থা ভালোও না, খারাপও না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন জানান, আবদুল মতিন খসরুর অক্সিজেন লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে।

গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফল ঘোষণা করা হয়। নির্বাচনে আবদুল মতিন খসরু সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হন। দুই দিন পর সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ১৬ মার্চ সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

গত রোববার রাত ১২টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..