✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১০:৫৮:১৪ |

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা চূড়ান্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা চূড়ান্ত করতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় নীতিমালা চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, একাদশে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রবিবার মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। তবে নীতিমালা চূড়ান্ত হয়নি।

তিনটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে নীতিমালা চূড়ান্ত করা হবে।

এর আগে তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি শেষে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..