✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ২২:০২:৪১ |

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে বাড়িতে ব্যস্ততার সুযোগে ঘাস ফুল দেয়ার প্রলোভন দেখিয়ে ৩য় শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৯) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজু মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে শনিবার রাতে মামলা করা হয়। শুক্রবার দুুপরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাজু মিয়া ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামের এক বিয়ে বাড়ি থেকে ৯ বছর বয়সী ৩য় শ্রেণির শিশুকে ফুল দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী রাজু মিয়া তার বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্ত রাজু পালিয়ে যায়।

পরে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। পরে শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..