✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাংনীতে বিএনপি নেতার বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৫:১৮:০৫ |

মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতার বাড়িরর সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির সামনে লাল টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়।

আবুল হোসেন জানান, রাতের আঁধারে কে বা কারা তার বাড়ির সামনে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কেন সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..