✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৪:৫২:০৪ |

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজের একদিন পর মিজানুর রহমান (৬২) ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘরুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে। 

আজ রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্য্যকান্দি এলাকায় শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।  

সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ যায়, শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে নিজ বাড়িতে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান মিজানুর রহমান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে মিজানুর রহমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..