✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:৩৮:০৬ |

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশের মাথায় চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের মূল লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) সালেক জানান, মরদেহটি প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..