✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বায়ুদূষণের শীর্ষে মিডান, ঢাকার অবস্থান কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:০৩:৪৭ |

বিশ্বের দূষিত শহরের তালিকায় শনিবার (১৫ আগস্ট) ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল পর্যন্ত ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ৯৪, যা ‘মাঝারি’ মানের বাতাস হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। আগের দিন শুক্রবারও ঢাকার বাতাস ‘মাঝারি’ মানের ছিল।

আইকিউএয়ারের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মিডান। শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের কাছাকাছি। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা।

এ ছাড়া তালিকার ওপরের দিকে রয়েছে কাতারের দোহা, ভারতের দিল্লি ও মালয়েশিয়ার কুচিংসহ বিভিন্ন শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’।

স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বাতাস হিসেবে ধরা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..