✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌন্দর্যবর্ধক অতসী ফুলের হলুদ রঙে জড়াচ্ছে পথচারীদের নজর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১৬:৪৩:০২ |

সড়ক সম্প্রসারণের পর রংপুরের মহাসড়কের বিভাজকে নান্দনিক সৌন্দর্যবর্ধনের জন্য দুই বছর আগে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছিল। প্রচণ্ড তাপদাহ ও বৈরী আবহাওয়ার মধ্যেও কিছু গাছ টিকে আছে। এর মধ্যে অতসী ফুলের হলুদ রং পথচারী ও ভ্রমণপিপাসু মানুষের দৃষ্টি কাড়ছে।

নগরীর মর্ডান মোড় থেকে দমদমা পর্যন্ত সড়ক বিভাজকে দেখা মিলছে অতসীর হলুদ ফুলের। প্রতিদিন চলাচলের সময় অনেকেই মুগ্ধ হয়ে ফুলের দিকে তাকিয়ে থাকেন। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে লং ড্রাইভে এসে এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন।

হেমন্ত ও শীতের সকালে শিশিরস্নাত অতসী ফুলে সড়ক বিভাজক যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অতসীর ফল লম্বাটে আকৃতির। শিশুরা এ ফল ঝাঁকিয়ে ঝুনঝুনির মতো শব্দ করে। এ কারণে ফুলটির আরেক নাম ‘ঝুনঝুনি ফুল’।

সড়ক বিভাজকে শ্বেতকাঞ্চনসহ অন্তত ১০ প্রজাতির কয়েক শ গাছ রয়েছে। তবে সঠিক পরিচর্যার অভাবে এসব গাছের অনেকগুলো শুকিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বাংলা একাডেমির সহপরিচালক ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, প্রতিদিন অফিসে যাওয়ার পথে তিনি অতসী ফুল দেখতে পান। তিনি জানান, অতসী বর্ষজীবী বীরুৎজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Crotalaria spectabilis। পাতাগুলো লম্বাটে এবং ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো।

তিনি বলেন, সাধারণত হেমন্ত ও শীতকালে অতসী ফুল ফোটে। এখন ফুলের মৌসুমের শেষ সময় হলেও গাছগুলোতে এখনও বেশ কিছু ফুল দেখা যাচ্ছে। অতসীর বংশবৃদ্ধি বীজের মাধ্যমে হয়ে থাকে। পাতার পোকার কামড়সহ কিছু চর্মরোগের চিকিৎসায় এ উদ্ভিদ ব্যবহারের প্রচলন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..