✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১৬:৪১:৪৭ |

পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর এবং ছেলেকে গুলি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাতরা। শুক্রবার(১৪ আগস্ট) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রবাসী মাহিনের ছেলে নাইম(২২), স্ত্রী রুমা বেগম (৪০) এবং পুত্রবধূ রেজবি (১৮) এবং দুই বছরের ছেলে রয়েছে। গুরুতর অবস্থায় আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই প্রবাসীর স্ত্রী মোসা রুমা বেগম জানান, তার স্বামী মহিন হাওলাদার মালয়েশিয়ায় অবস্থান করছেন। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে পাঁচ থেকে ছয় জনের সদস্যের ডাকাত দল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। দলের আরও কয়েকজন সদস্য বাইরে পাহারায় ছিল। ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করতে থাকে।

এ সময় তার ছেলে নাইম(২২) বাধা দিলে ডাকাতরা তার হাঁটুতে গুলি করে। একপর্যায়ে দুই বছরের শিশু তাসরিফের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে পালিয়ে যায়। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..