✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী আহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১৬:৪১:০১ |

গান গেয়ে বাসায় ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নীলা দেওয়ান নামে এক নারী বাউল শিল্পী ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়েছে। শুক্রবার সকালে লিংক রোডের ফতুল্লার সস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত নীলা দেওয়ান (৪৫) ফতুল্লার সস্তাপুর এলাকায় বসবাস করেন। তার বাবার নাম সেকান্দার আলী। 

নীলা দেওয়ান জানান, গান গেয়ে ভোর রাতে ইজিবাইকে লিংক রোড দিয়ে একাই বাড়ি ফিরছিলাম। নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিপরীত পাশে সস্তাপুর এলাকায় আসা মাত্র দুইজন ছিনতাইকারী ইজিবাইক আটকে দেয়। এরপর প্রথমে একজন লোহার পাইপ দিয়ে হাতে আঘাত করে হাত ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, এসময় বাধা দিলে আরেকজন ছিনতাইকারী মাথায় ছুরিকাঘাত করে। তখন সড়কে জ্ঞান হারিয়ে পড়ে গেলে সারারাত গান গেয়ে পুরস্কার পাওয়া ৩ হাজার টাকা, একটি মোবাইল ও জাতীয় পরিচয়পত্রসহ হাত ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।  পরে ইজিবাইক চালকের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..