✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিতর্কিত দ্বীপে পুতিন, জাপানের প্রতিবাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ১৩:৪৯:২১ |

বিতর্কিত দ্বীপপুঞ্জে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে নতুন করে রাশিয়া ও জাপানের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কুরিল দ্বীপপুঞ্জের বিতর্কিত ইতুরুপ দ্বীপে পুতিনের সাম্প্রতিক সফরের পর পরই এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ নথিভুক্ত করেছে জাপান সরকার।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের এটিই প্রথম সফর। সফরকালে তিনি দ্বীপটির স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং অঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। তবে এই পদক্ষেপকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি টোকিও। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ঐতিহাসিক ও আন্তর্জাতিক আইন; উভয় দিক থেকেই এই দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। ফলে কোনো রুশ রাষ্ট্রপ্রধানের এই অঞ্চলে উপস্থিতি আন্তর্জাতিক নিয়মকানুনের পরিপন্থী এবং এর বিরুদ্ধে জাপান সরকার কড়া প্রতিবাদ জানাচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পুরো কুরিল দ্বীপপুঞ্জ নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেখান থেকে প্রায় ১৭ হাজার জাপানি অধিবাসীকে বিতাড়িত করে। সেই থেকে এই চার দ্বীপের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে স্থায়ী বিরোধ তৈরি হয়। 

সামরিক দৃষ্টিকোণ থেকেও রাশিয়ার জন্য এই কুরিল দ্বীপপুঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। বিশেষ করে ইতুরুপ দ্বীপটিকে রাশিয়া ওই অঞ্চলে তাদের অন্যতম প্রধান সামরিক বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। 

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..