সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

‘ভুটান যেদিন স্বীকৃতি দেয় সেদিনের কথা কখনো ভুলব না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৪, | ০৬:১৯:০৯ |

ভুটান যেদিন স্বীকৃতি দেয় সেদিনের কথা কখনো ভুলব না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভুটান যখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল তখন আমরা বন্দি শিবিরে ছিলাম। তখনও বাংলাদেশের চূড়ান্ত বিজয় হয়নি। সেদিন যখন আমরা রেডিওতে শুনতে পেলাম সেটা আমাদের জন্য হাসি-কান্নায় অনন্য দিন ছিল।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ৮ম দিন বুধবার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভুটান আমাদের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। আন্তর্জাতিক ও বিভিন্ন ইস্যুতে আমরা এক এবং অভিন্ন। ৭১ সালেও ভুটান আমাদের পাশে ছিল। এমনকি শরণার্থী শিবিরে ভুটানের জনগণ আমাদের পাশে ছিলেন।

দক্ষিণ এশিয়ার সকল নেতাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্মিলিত কাজ করলে বিশ্বে দক্ষিণ এশিয়া হবে সম্মিলিত উন্নত অঞ্চল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..