✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পূজার প্রিয় মানুষের স্বপ্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৩:৪৮:১৫ |

নায়িকা পূজা চেরীর প্রিয় মানুষ ছিলেন ‘মা’। গত বছর মাকে হারিয়েছেন তিনি। পূজা বলেন, তাঁর মায়ের স্বপ্ন ছিল, মেয়ে চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠা পাক। দারুণ সব চলচ্চিত্রের অংশ হোক। অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা যেন মানুষের মনে স্থায়ী আসন গড়তে পারেন, এমনটাই চাওয়া ছিল তাঁর মায়ের। তাই তো মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়েই নিজেকে সামনের দিকে এগিয়ে নেবেন বলে জানান পূজা। 

এই অভিনেত্রী বলেন, মা সব সময়ই বলতেন, ‘পূজা, তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে।’ চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে। পূজা জানান, সামনে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। সিনেমাগুলো মুক্তি পেলে তাঁর ক্যারিয়ার নতুন গতি পাবে। পূজা চেরীর বাবা ব্যবসায়ী এবং মা ছিলেন গৃহিণী। 

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখার পর বিজ্ঞাপনেও নজর কাড়েন তিনি। পরবর্তী সময়ে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। পড়াশোনার ব্যাপারেও বাবা-মায়ের প্রত্যাশা ছিল বলে জানান পূজা। 

তিনি বলেন, ‘বাবা-মা চেয়েছেন, আমি যেন পড়াশোনায় ফাঁকি না দিই। এখনো পর্যন্ত আমাকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। সেই প্রচেষ্টায় কোনো ফাঁক রাখতে চাই না।’ 

বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরীর। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। ছয় বছর আগে নায়িকা হিসেবে তাঁর সিনেমায় যাত্রা শুরু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..