✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যাত্রাবাড়ীতে রিকশাভ্যানের চাপায় শিশু নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৪:৫৪:১৮ |

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় রিকশাভ্যানের চাপায় জোনায়েদ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (৯ আগস্ট)  দুপুর ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোনায়েদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

আজিম উদ্দিন নামে একজন স্থানীয় ব্যক্তি জানান, বাসার সামনে খেলাধুলা করার সময় শিশুটি হঠাৎ রাস্তায় চলে আসে। এ সময় মালবোঝাই একটি রিকশাভ্যানের একটি চাকা শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..