সর্বশেষ :

বাংলার বাতাসে এখনও ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২১, | ০৪:৪৬:৩৮ |

সরকার হটানো ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২১ মার্চ) বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র আজও থেমে নেই। বাংলার বাতাসে এখনও ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ঐক্যব্ধ হতে হবে। এটাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের শপথ।

তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিব এমন একটি নাম যা স্বমহিমায় প্রতিষ্ঠিত। তার নাম মুছে ফেলার অনেক চেষ্টা ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু আজ বাঙালির কাছে স্ব-মহিমায় উদ্ভাসিত। তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে বিশ্ব নেতারা আজ সাড়া দিয়েছেন।

সরকারের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হলে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও স্মরণ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা ছাড়া বাস্তবায়ন সম্ভব ছিল না। তিনি ধ্বংস স্তুপের ওপর সৃষ্টির পতাকা উড়ান। তার নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...