✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জুলাই অভ্যুত্থানে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১১:০৮:০৭ |
আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ এর ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৯ আগস্ট) জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে স্লো ও পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট।

ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষনেতাসহ সাতজনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের।

ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..