প্রাণ ফিরছে প্রধানমন্ত্রীর হাতেগড়া ঐতিহাসিক শাকপালা পার্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৯:৩৩:২৮ |

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক দীর্ঘদিন পর নতুন রূপে ফিরছে। শহরের শাকপালা মোড়ে অবস্থিত এ ঐতিহ্যবাহী পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকালে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। 

জানা যায়, বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম পরিচিত স্থান হিসেবে দীর্ঘদিন ধরে শাকপালা পার্কের বিশেষ পরিচিতি রয়েছে। ২০০১-২০০৬ সালে যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় থাকার সময় তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগে পার্কটি তৈরি করা হয়। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে অবহেলায় পার্কটির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এখানে মাদকসেবীদের আড্ডাস্থালে পরিণত হয়।

এমন পরিস্থিতিত পার্কটি নতুন করে উন্নয়ন ও আধুনিকায়নের মধ্য দিয়ে এটি আবারও শহরবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কের স্থান পরিদর্শন করেন। উল্লেখ্য, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডনের বৈঠকে দেশের নির্বাচন প্রসঙ্গের পাশাপাশি এ পার্কটির বিষয়ও আলোচনায় উঠে আসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..