সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

হঠাৎ অনুষ্ঠানে হাজির প্রধানমন্ত্রী, কন্ঠ মেলালেন মাস্ক খুলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২০, | ০৪:২২:৪৭ |

শনিবার সন্ধ্যা। ঘড়ির কাটায় তখন বাজে ৬টা ৪২ মিনিট। জাতীয় প্যারেড গ্রাউন্ডে হঠাৎ করেই হাজির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আসেন তার ছোটবোন শেখ রেহানাও। তাদের এই আগমন ছিল অনির্ধারিত।

চতুর্থ দিনের আলোচনা পর্ব শেষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছিল সাংস্কৃতিক পর্ব। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে অনির্ধারিতভাবে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোটবোন শেখ রেহানাও। তারা আসার পর সবার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার আগমনের পর শুরু হয় একটি নাটিকা। এরপর ফুয়াদ আল মুক্তাদিরের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর পছন্দের গান। গানগুলো পরিবেশন করেন এ প্রজন্মের তরুণ শিল্পীরা। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় গানের সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানা কণ্ঠ মেলান।

জাপানি দুই তরুণ শিল্পীর পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে। ‘বাজনা বিট’ নামের একটি দলের দুজন শিল্পী জাপানি ও বাংলা ভাষায় গান পরিবেশন করেন। ধন ধান্যে পুষ্পে ভরা…গানটি বাংলায় যখন তারা পরিবেশন করছিলেন প্রধানমন্ত্রী তখন মাস্ক খুলে তাদের সঙ্গে কণ্ঠ মেলান। দীর্ঘ সময় উপস্থিত থেকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি উপভোগ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..