✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিখোঁজ অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ১৯:২১:৪২ |

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর মো. মিলন (৩৩) নামের এক অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি বগুড়া শহরে থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা জানান, শুক্রবার সকালে বেড়খালি এলাকার একটি খালের পাশে স্থানীয় লোকজন তীব্র দুর্গন্ধ পান। পরে তারা কচুরিপানার নিচে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহটি অনেকটাই ফুলে-পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে মিলনকে ঘাড় ভেঙে হত্যা করে মরদেহটি খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, গত ২ আগস্ট বগুড়া থেকে নিখোঁজ হন অটোরিকশাচালক মিলন। খবর পেয়ে তার স্ত্রী ও শ্যালক তাড়াশ থানায় এসে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় তাড়াশ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মৃত্যুর কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..