✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আবার ঈরা চরিত্রে সাদনিমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ২০:০৪:৪১ |
স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন সাদনিমা; যার মধ্যে তাঁর ঈরা চরিত্রটি দর্শক মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছে। ‘ঈরার পদ্ম’ নাটকের আলোচিত সেই চরিত্রটি আবার পর্দায় তুলে আনছেন নির্মাতা পথিক সাধন। স্যামুয়েলের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন ‘ঈরার পদ্ম’ নাটকের সিকুয়াল।

যৌথ এ নাটকের চিত্রনাট্য লিখেছেন স্যামুয়েল, পথিক সাধন ও মারুফ হোসেন সজিব। এতে আরও একবার পদ্ম চরিত্রে দেখা মিলবে তারকা অভিনেতা খায়রুল বাসারের। এ ছাড়াও ‘ঈরার পদ্ম-২-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, সমু চৌধুরী, আশীষ খন্দকার, কচি খন্দকার, আল মামুন, নওশীন ইসলাম দিশা, মিতু সুলতানা প্রমুখ। শিগগিরই জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে নির্মাতা জানান।

আবার ঈরা চরিত্রে অভিনয় নিয়ে সাদনিমা জানান, কিছু গল্প ও চরিত্র দর্শক মনে দারুণভাবে ছাপ ফেলে। ঈরা তেমনই একটি চরিত্র; দর্শক যাকে পুরোপুরি বুঝে উঠতে পারে না। কেন তাঁর জীবন-যাপন অন্য সবার মতো নয়? এই প্রশ্ন বারবার মনে কোনো উঁকি দেয়। একইভাবে ‘পদ্ম’ চরিত্র নিয়েও এক ধরনের কৌতূহল দেখা গেছে দর্শকের মাঝে। সে কারণে হয়তো পরিচালক পথিক সাধন ‘ঈরার পদ্ম’ নাটকের সিকুয়াল নির্মাণে আগ্রহী হয়ে উঠেছেন। সেই সুবাদে প্রিয় একটি চরিত্রে আবার পর্দায় তুলে ধরার সুযোগ পাওয়ায় অন্য রকম এক ভালো লাগা কাজ করছে। ‘ঈরার পদ্ম-২’ নাটকটি অনেকে ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন সাদনিমা। 

প্রসঙ্গত, বাসার-সাদনিমা জুটি অল্প সময়ের ব্যবধানে বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শক মনে ছাপ ফেলেছেন। এ জুটির ‘গোল্ডফিশ’, ‘কাছের কেউ’, ‘গন্তব্যের খোঁজে’ ‘জ্বীন ও পরীর সংসার’, ‘তুমি আমার’, ‘গল্পটা থেকে যায়’, ‘আগলে রেখো আমায়’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘বই পোকা’, ‘এই শহরে’, ‘ছায়াসঙ্গী’, ‘ঈরার পদ্ম’, ‘জলকৌড়ি’, ‘ভটভটি’, ‘মনডুবি’ নাটকগুলো প্রশংসা কুড়িয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..