✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হৃতিকের নতুন ব্যবসা, মোটা অঙ্কের চুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ২০:০৩:২১ |

জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশন এবার রুপালি পর্দার বাইরে রিয়েল এস্টেট ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ ও চুক্তি করে খবরের শিরোনামে এসেছেন। ভারতের মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত নিজের একটি প্রিমিয়াম অফিস স্পেস দীর্ঘমেয়াদি ভাড়ায় দিয়ে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে যাচ্ছেন এই সুপারস্টার। নতুন এই চুক্তির অধীনে তিনি প্রতি মাসে ১৭ লাখ রুপি করে ভাড়া পাবেন, যা পরবর্তী বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।

বাণিজ্যিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‌‘সিআরই ম্যাট্রিক্স’-এর হস্তগত হওয়া রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, হৃতিক রোশনের এই অফিস স্পেসটি মুম্বাইয়ের অন্ধেরী ওয়েস্টের নিউ লিংক রোডে অবস্থিত ‘লোটাস নীলকমল বিজনেস পার্ক’-এ অবস্থিত। ভবনের ওপরের তলার এই সম্পত্তিতে মোট সাতটি কমার্শিয়াল ইউনিট রয়েছে, যার মোট আয়তন প্রায় ৬,০০০ বর্গফুট। এর পাশাপাশি এই চুক্তির আওতায় সাতটি সংরক্ষিত পার্কিং স্পেসও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাঁচ বছর মেয়াদি এই চুক্তিটি চলতি বছরের ২৯ জুন নিবন্ধিত হয়, যা ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। চুক্তি সম্পাদনের অংশ হিসেবে ভাড়াটিয়া প্রতিষ্ঠান ইতিমধ্যে ৬৮ লাখ রুপির সিকিউরিটি ডিপোজিট পরিশোধ করেছে।

নথি থেকে জানা যায়, ‘ক্লিয়ারসিন্থ ল্যাবস লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি এই অফিস স্পেসটি ভাড়া নিয়েছে। চুক্তির শর্তানুসারে, ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৯ সালের মার্চ পর্যন্ত প্রথম তিন বছর প্রতিষ্ঠানটি প্রতি মাসে ১৭ লাখ রুপি করে ভাড়া প্রদান করবে। এরপর চুক্তির শেষ দুই বছরে (২০২৯ সালের এপ্রিল থেকে ২০৩১ সালের মার্চ) ভাড়ার পরিমাণ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মাসিক ১৯.৫৫ লাখ রুপিতে দাঁড়াবে।

সাম্প্রতিক বছরগুলোতে রিয়েল এস্টেট খাতে হৃতিক রোশন ও তার পরিবারের বেশ কিছু উল্লেখযোগ্য বিনিয়োগ লক্ষ করা গেছে। এর আগে তিনি তার জুহুর বিলাসবহুল বাড়িটি এক বছরের চুক্তিতে বান্ধবী সাবা আজাদকে মাসে ৭৫,০০০ রুপিতে ভাড়ায় দিয়েছিলেন।

এ ছাড়া হৃতিক রোশন তার বাবা রাকেশ রোশনের মালিকানাধীন ‘এইচআরএক্স ডিজিটেক এলএলপি’ এবং মা প্রমিলা রোশনের ‘ফিল্মকুঞ্জ (বোম্বে) প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে যৌথভাবে মুম্বাইয়ের অন্ধেরী ওয়েস্ট এলাকায় ২৮ কোটি রুপি মূল্যে ১০টি অফিস ইউনিট ক্রয় করেছিলেন।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..