সর্বশেষ :

সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১৪:২৫:২৬ |

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের দাদপুর রায়েরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মণ্ডলের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ফুলবর রহমানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তার মাথা ও বুকের অংশ গুরুতরভাবে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সিরাজগঞ্জ সিআইডির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করেন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..