সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

কুমিল্লায় চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নারী নিহত, আহত ৪০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:০২:৪৮ |

কুমিল্লার তিতাস উপজেলার চরভাটেরা ও মেঘনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে চর দখল নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধ এক গৃহবধূর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। 

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই টেঁটাবিদ্ধ। নিহত নারী হলেন মেঘনার আলীপুর গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) দুপুরে তিতাসের চরভাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ ও মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলায় গেলে চর বিনতপুর এলাকার আলী আকবর ও তার লোকজন তাদের মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে তিতাসের চরভাটেরা গ্রামের লোকজন মেঘনা নদী পেরিয়ে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনার জেরে বিকেলে মেঘনার আলীপুর ও চর বিনতপুর গ্রামের লোকজনের সঙ্গে তিতাসের চরভাটেরাবাসীর টেঁটাযুদ্ধ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হন। আহতদের মধ্যে তিতাসের ১৫ জন এবং মেঘনার ২৫ জন রয়েছেন।

আহতদের মধ্যে চরভাটেরা গ্রামের আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আলীপুর ও বিনতপুর এলাকার আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বিনতপুর গ্রামের স্বপন (২৭), সাগর (৪০) এবং চরভাটেরা গ্রামের জসিম উদ্দিনকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের পর আলীপুর এলাকায় মেঘনা নদীতে টেঁটাবিদ্ধ এক নারীর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। নিহত নারী আলীপুর গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ঘটনার পরপরই তিতাস থানা থেকে ২৫ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, মেঘনা নদীর এক পাশে তিতাস উপজেলা এবং অন্য পাশে মেঘনা উপজেলা। নদীর বিভিন্ন চর নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে গত ১৫ জুনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..