ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৯:৩৬:৫৬ |

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন(৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত একই এলাকার রাজমিস্ত্রি নবী হোসেনের ছেলে। সে স্থানীয় গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলার মাঠে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠের পাশে পুকুরে গিয়ে পড়ে যায়। পরে বলটি তুলে আনার জন্য পুুকুরে নামেন ওই শিক্ষার্থী। পুকুরে নামার পর সে পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠিরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়।

পরিবারের সদস্যরা পুকুর থেকে তাসকিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, তাসকিন অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা নবী হোসেনসহ পরিবারের সদস্যরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..