সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী: ১৭ মার্চ ভাষণ দেবেন চীনের প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১২, | ০৯:৪৩:০৪ |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে আগামী ১৭ মার্চ শুভেচ্ছা ভাষণ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার সকালে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনের অনুষ্ঠানমালায় আগামী ১৭ মার্চ শুভেচ্ছা বক্তব্য দেবেন শি। উদ্বোধনী আয়োজনটি চীনের টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারের আগ্রহের কথা লি জিমিং জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

লি জিমিং ও কামাল চৌধুরী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৭-২৬ মার্চের অনুষ্ঠানমালা নিয়ে কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে ভাষণ এবং চীনা টেলিভিশনে সম্প্রচার উদ্যোগের জন্য ধন্যবাদ দেন কামাল চৌধুরী।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাধারণ সেবা) ও মুজিব জন্মশতবর্ষ সেলের সমন্বয়ক সালাহ উদ্দিন মাহমুদ এবং ঢাকায় চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..