সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে দেশে আসছেন ৫ রাষ্ট্রপ্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১১, | ০৯:৩৫:২০ |

স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে ই-কমার্সে নারীদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরাসরি এই ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।

তিনি বলেন, মূলত পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে চীনের সঙ্গে এ মুহূর্তে নতুন কোন‌ো চুক্তি হ‌ওয়ার সম্ভাবনা নেই।

জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..