✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৮:২৪:৫৬ |

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত জুনে একবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কোয়েল। তবে তখন জানানো হয়েছিল, নিয়ম অনুযায়ী সংসদ সদস্যকে নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এবার তিনি সরাসরি হাজির হন।

কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। এর আগে দলটির সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেছিলেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় ও রাজীব কুমারের পাশাপাশি কোয়েল মল্লিকের নামও ছিল। পরে এপ্রিল মাসে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শপথ নেওয়ার পর কোয়েল জানিয়েছিলেন, এটি তার জন্য বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশ ও মানুষের সেবাকে তিনি একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ করেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..