সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

চবি রেলস্টেশনে ছাত্রীকে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৪:০৯:৩৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশনে শাটল ট্রেনের জন্য অপেক্ষারত এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান-কর্মচারীকে আটক করে পুলিশে দিয়েছেন ভুক্তভোগীর সহপাঠীরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনের জন্য রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় শাহিন শেখ তার শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর সহপাঠীরা শাহিনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে খবর দেন।

অভিযুক্ত মো. শাহিন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানে কর্মচারী।

পরে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। একই রাতে ভুক্তভোগী ছাত্রী রেলওয়ে থানায় মামলা  করলে শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ’ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে আলোচনা করেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, ’বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..