✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হ্যানিম্যানের জীবনের শেষ আট বছরের ঘটনাপ্রবাহ নিয়ে নাটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১২, | ১৫:৪৪:৩৬ |
হোমিওপ্যাথি চিকিৎসাপদ্ধতির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন, সংগ্রাম ও দর্শনকে কেন্দ্র করে নতুন নাটক ‘ডা. হ্যানিম্যান’ মঞ্চে আনছে মহাকাল নাট্য সম্প্রদায়। দলের ৪৫তম প্রযোজনা হিসেবে নির্মিত নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। এরপর ৩১ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু রচিত এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নির্মিত নাটকটির নাম ভূমিকায় একক অভিনয় করছেন মীর জাহিদ হাসান। নাটকটি হ্যানিম্যানের জীবনের শেষ আট বছরের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত।

জার্মানি থেকে ফ্রান্সে এসে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস, হোমিওপ্যাথি চিকিৎসাপদ্ধতির বিকাশ, নতুন চিকিৎসা-দর্শনের কারণে বিতর্ক ও বিচারিক হয়রানির মুখোমুখি হওয়া, নিরাপদ পরিবেশে চিকিৎসাচর্চার সংগ্রাম, ‘মেটেরিয়া মেডিকা’ গ্রন্থের পুনর্লিখন, পারিবারিক টানাপোড়েন, সন্তান হারানোর বেদনা এবং মানবকল্যাণে আজীবন নিবেদিত থাকার অনুপ্রেরণামূলক কাহিনি নাটকে তুলে ধরা হয়েছে।

হ্যানিম্যান চরিত্রে অভিনয় প্রসঙ্গে মীর জাহিদ হাসান বলেন, ‘অনেক দিন মঞ্চে নতুন প্রযোজনায় কাজ করিনি। ইচ্ছা থাকা সত্ত্বেও শরীর সায় দিচ্ছিল না। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনটা যাচ্ছিল। একসময় মনে হলো, কাজটি করেই ফেলি। আমার মঞ্চজীবনের ৫০ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। হ্যানিম্যান কেবল একজন চিকিৎসক নন, তিনি একজন মানবতাবাদী চিন্তক। তাঁর জীবনকে মঞ্চে ধারণ করা আমার অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর জীবন, দর্শন ও সময় নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছি। দর্শক এই নাটকের মাধ্যমে একজন অনুপ্রেরণাদায়ক মানুষের জীবনকে নতুনভাবে চিনতে পারবেন বলে আমার বিশ্বাস।’

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘এটি শুধু একজন চিকিৎসকের জীবনীভিত্তিক নাটক নয়; এটি মানবসেবা ও প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল থাকার গল্প। এরই মধ্যে নাটকটির মহড়া করেছি। মীর জাহিদ হাসান মঞ্চের একজন অভিজ্ঞ মানুষ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ার। একক অভিনয় দিয়ে নতুনভাবে দর্শকের সামনে আসবেন তিনি। আমরা বিশ্বাস করি, নাটকটি দর্শকদের ভাবাবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..