সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

টিকা নিলেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৪, | ০৫:৪২:৪৬ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী টিকা নেয়ার সময় উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস ইমরুল কায়েস রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন। এর আগে প্রধানমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানান এবং নিজে টিকা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন তিনি।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড-এর ৩ কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি করে। দেশে এ টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মা। ইতোমধ্যে দুই দফায় কোভিশিল্ডের ৭০ লাখ টিকা দেশে এসেছে, সঙ্গে এসেছে ভারত সরকারের উপহার দেয়া আরও ২০ লাখ টিকা।

এর আগে ২৪ শে ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা নেন শেখ রেহেনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..