✕

সর্বশেষ :
তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার? ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ জ্যামাইকায় মুসলমানদের হারানো ইতিহাস জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

ইরানে হামলার পর লাফিয়ে বাড়ছে তেলের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৯, | ১৩:৫৭:৩৪ |

যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগত বন্দর চাবাহারে বিমান হামলা চালানোর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আচমকা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় এই মার্কিন হামলার ঘটনা ঘটল। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরু হতেই অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ২০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ০২ ডলারে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৫৬ ডলারে।

সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা গেছে আবু ধাবির ফ্ল্যাগশিপ রপ্তানি গ্রেড মারবান ক্রুডের দামে, যা প্রধানত এশিয়ার শোধনাকারীরা ব্যবহার করে থাকেন। এর দাম এক ধাক্কায় ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৩ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। তেলের পাশাপাশি মার্কিন প্রাকৃতিক গ্যাসের দামও সামান্য বেড়ে প্রতি ইউনিট ৩ দশমিক ২২০ ডলারে বেচাকেনা হচ্ছে। ওমান উপসাগরে অবস্থিত ইরানের একমাত্র মহাসাগরীয় বন্দর চাবাহারে যুক্তরাষ্ট্রের এই রাতের আধারের হামলাকে বাজার বিশ্লেষকরা অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছেন। এই হামলার মাধ্যমে সংঘাত এখন হরমুজ প্রণালির বাইরেও ছড়িয়ে পড়ল, যে পথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..