দাম কমার পর দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৭, | ১১:০৫:১৩ |

সবশেষ দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা টাকায় বিক্রি হচ্ছে।

সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। ওই দামে আজ মঙ্গলবারও বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..