✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১৩:১১:১৫ |

ইউরোপের দেশ পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।  

প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার (৪ জুলাই) পর্তুগাল সময় আনুমানিক রাত ৯টার পর সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন কামরান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হয়। তবে ৫ জুলাই বিকাল সাড়ে ৩টায় তিনি মারা যান।

কামরানের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলা দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে। তিনি মৃত মুতলিব আলীর ছেলে।

কামরানের মৃত্যুতে আলমেদাসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির লোকজন পুলিশের সঙ্গে কামরানকে মৃত্যুর বিষয়টি নিয়ে যোগাযোগ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে তিনি দেশে গিয়ে বিয়ে করেন। পরিবারের জন্য ও জীবিকার সন্ধানে পরে আবারও পাড়ি জমান পর্তুগালে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..